শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

প্রকাশ্যে দুই পা কেটে নিলো দুর্বৃত্তরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১

ময়মনসিংহের ভালুকায় কাঠালি এলাকায় প্রতিষ্ঠিত আর্টি কম্পোজিট ফ্যাক্টরির মালিক আব্দুর রাজ্জাকের দুই পা কেটে দিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা। বুধবার (১৪ জুলাই) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সন্ত্রাসী জসিম পাঠানের তিন সহযোগীকে আটক করেছে। জসিম পলাতক রয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জেরেই এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভালুকা মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, আর্টি কম্পোজিট ফ্যাক্টরির পাশে একটি সরকারি খাল রয়েছে। তার বিপরীতে জসিম নামে স্থানীয় এক বাসিন্দার বাড়ি।

বুধবার (১৪ সকালে) সকালে ফ্যাক্টরির শ্রমিকরা খালের পাশে মাটি ভরাট করতে গেলে জসিম বাহিনীর লোকজন বাধা দেয়। খবর পেয়ে ফ্যাক্টরির মালিক আব্দুর রাজ্জাক ঘটনাস্থলে পৌঁছালে বাকবিতণ্ডার এক পর্যায়ে সাথে থাকা দা দিয়ে কুপিয়ে দুই পা কেটে ফেলে। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD