সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বাবরি মসজিদ ভেঙে মোদির গড়া রাম মন্দিরে দুর্নীতির মহা কেলেঙ্কারি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠকের দিনক্ষণ জানালেন ট্রাম্প সরকার-এনজিও সমন্বয়ে প্রাথমিকে গুণগত পরিবর্তন আনতে চাই গাজায় ৩,৪৬৫ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরাইল জাপানের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৪৫ চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না : প্রধানমন্ত্রী ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউজার্সির গভর্নর দেশজুড়ে ব্যাপক বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরেও সতর্কতা

প্রতারণার ভয়ঙ্কর ফাঁদ, গ্রেপ্তার ৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২

প্রেমের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারণা চক্রের তিন সদস‌্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (১৭ আগস্ট) রাতে উত্তরা পশ্চিম থানার বার তের মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহসিন রাইজিংবিডিকে এ তথ‌্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার তিন জন হলেন, মোহাম্মদ মজনু, রওশন আরা রুমা ও আব্দুস সালাম।

ওসি বলেন, এ চক্রের প্রধান মোহাম্মদ মজনু ও তার বান্ধবী রওশন আরা রুমা । রুমা মোবাইলে ভুলে টাকা চলে গেছে বলে কোনো ব্যক্তির সঙ্গে ভাব করে এবং এক পর্যায়ে বাসায় ডেকে আনে। পরে মজনু চক্রের বাকি সদস্য নিয়ে ওই ব্যক্তিকে জিম্মি করে। এছাড়া, আপত্তিকর ছবি তুলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়।

তিনি জানান, মজনু একটি বেকারিতে কর্মচারী হিসেবে কাজ করে। সেই দোকানেরই মালিক আল আমিন। গত ১১ জুলাই তাকে ফোন করে রুমা। চালাকি করে এর আগেই তার মোবাইলে ৫০ টাকা দিয়ে দেন তিনি। এরপর ভুলে ওই টাকা চলে গেছে বলে ভাব জমান। এভাবে কয়েকদিন কথা বলার পর একদিন রুমা আল আমিনকে তার বাসায় দাওয়াত দেয়। আল আমিন বাসায় যায়। যাওয়ার সময় মজনুকেও নিয়ে যায়। বাসায় যাওয়ার পর মজনু বাইরে যাবে বলে বেরিয়ে যায়। এর কিছুক্ষণ পর সেখানে ডিবি পরিচয়ে কয়েকজন ঢুকে। তারা আল আমিনকে মারধর করে এবং রুমার সঙ্গে আপত্তিকর ছবি তোলে। পরে ১০ লাখ টাকা দাবি করে তারা। নতুবা তাকে গুম করারও হুমকি দেয়। আল আমিন এক পর্যায়ে তাদের সাড়ে ৩ লাখ টাকা দেন। এসময় তার সাথে থাকা আরও ৩৭ হাজার টাকা তারা ছিনিয়ে নেয়।
পরে পুলিশকে জানালে তাদের তিন জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৫৬ হাজার টাকাও উদ্ধার করা হয়।

পুলিশ কর্মকর্তা জানান, মজনু প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তাদের চক্রে মোট আট জন রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD