শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ বলল ইরান বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ব্যবস্থা চান জামায়াত আমির ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের ১৭ বছরে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিভাগ পঙ্গু করা হয়েছে : ত্রাণমন্ত্রী সেন্ট মার্টিনে বাড়ছে পর্যটকদের রাতযাপনের সুযোগ

প্রতিদিন মধু খেলে যে ৫টি উপকার হয়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২০

 

প্রতিদিন পরিমিত পরিমাণে মধু খেলে সুস্থ ও সুরক্ষিত থাকা সম্ভব। আর মধু প্রাকৃতিক উপাদান হওয়ায় তা স্বাস্থ্যের জন্য ভালো।

আসুন জেনে নিই প্রতিদিন মধু খাওয়ার উপকারিতা-

১. মধু প্রাকৃতিকভাবেই শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আয়ুর্বেদ শাস্ত্রমতে, আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মাঝে সামঞ্জস্যতা বজায় রাখার জন্য মধু কাজ করে। প্রতিদিন পরিমিত পরিমাণে মধু খেলে চোখের স্বাস্থ্য, পেটের সমস্যা, ডায়রিয়া ও শ্বাসকষ্টজনিত সমস্যাগুলো কমে যায়।

২. মধুতে রয়েছে উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট, যা ক্যান্সার, উচ্চরক্তচাপ ও ত্বকজনিত সমস্যা দূর করে। এতে থাকা ফেনল নামক অ্যান্টিঅক্সিডেন্টের পাশাপাশি আরও রয়েছে অর্গানিক অ্যাসিড ও ফ্ল্যাভনয়েড, যা স্বাস্থ্য ভালো রাখে।

৩. মধু শরীরের ক্যালসিয়াম শোষণের ক্ষমতাকে বৃদ্ধি করে। এ ছাড়া যে কোনো ধরনের সেসুলার ড্যামেজকে কমিয়ে আনে।

৪. প্রতিদিন নিয়ন্ত্রিত মাত্রায় মধু খেলে ডায়াবেটিস ও হৃদরোগ নিয়ন্ত্রণে থাকে। পরিমিত পরিমাণ মধু রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমায়। এ ছাড়া উপকারী কোলেস্টেরলের মাত্রা বাড়ায়, যা হৃদযন্ত্রের জন্য উপকারী।

৫. মধুতে রয়েছে প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। মধু থেকে নিঃসৃত হওয়া হাইড্রোজেন পারঅক্সাইড অ্যান্টি-মাইক্রবিয়াল হিসেবে কাজ করে ক্ষতিকর ব্যাকটেরিয়ার জন্মে বাধা দেয়। মধু খেলে দাঁতের ব্যথাভাব ও প্রদাহ কমে ও পাকস্থলীও ভালো রাখে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD