শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

প্রতিবন্ধী ব্যক্তিদের করোনা টিকায় অগ্রাধিকারের আহ্বান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

যুক্তরাজ্যভিত্তিক উন্নয়ন সংস্থা সাইটসেভার্স এবং দেশের জনপ্রিয় তারকারা চলমান কভিড-১৯ টিকা কার্যক্রমে প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছে। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কভিড-১৯ থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্য সুরক্ষার জন্য সদস্য রাষ্ট্র সমূহকে সুপারিশ করেছে।

কভিড-১৯ মহামারিতে প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্য ঝুঁকি উদ্বেকজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন তথ্যে প্রকাশিত হয়েছে, কভিড-১৯ এর মৃত্যুর একটি বড় সংখ্যাই প্রতিবন্ধী ব্যক্তি। বুদ্ধি প্রতিবন্ধী ব্যক্তিদের কভিড-১৯ এ মৃত্যু ঝুঁকি অন্যান্যদের থেকে ছয় গুণ বেশি।

সাইটসেভার্স বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও বলেন, ‘বাংলাদেশ সরকার কভিড-১৯ টিকাদান কর্মসূচি অনেক আগে শুরু করেছে, কিন্তু সরবরাহে ঘাটতির কারণে টিকা কার্যক্রম বিঘ্নিত হয়। তবে চলমান টিকাদান কর্মসূচিতে প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার, তাদের অন্তর্ভুক্তি এবং প্রবেশগম্যতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।’

বাংলাদেশ শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দলের অধিনায়ক ফয়সাল খান শুমিত বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা কভিড-১৯কে মহামারি ঘোষণার সময় থেকেই প্রতিবন্ধী ব্যক্তিরাই বাংলাদেশসহ সারা বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে। বাংলাদেশের কভিড-১৯ এর টিকা নিবন্ধন প্রক্রিয়াটি জটিল ও টিকা কেন্দ্রগুলো প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রবেশগম্য না হওয়ায় অধিকাংশ প্রতিবন্ধী ব্যক্তিই টিকা নিতে পারেনি। তাই টিকা কেন্দ্রগুলোকে প্রবেশগম্য ও প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন সমূহকে এ কার্যক্রমের সাথে অন্তর্ভূক্ত করার দাবি জানাই।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা কভিড-১৯ টিকা প্রদানে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে অগ্রাধিকার দেয়ার পাশাপাশি তাদের ঝুঁকি প্রশমিত করার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে। বাংলাদেশ সরকার ২০২২ সালের জুনের মধ্যে দেশের ৮০ ভাগ জনসংখ্যার টিকা প্রদানের প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। তবে প্রতিবন্ধী ব্যক্তিরা যেন এই পরিকল্পনায় কোনোভাবেই বাদ না পরে তা নিশ্চত করা দরকার।

বাংলাদেশ জাতীয় চলচিত্র পুরস্কারপ্রাপ্ত তারকা জাকিয়া বারি মম এবং ড. এজাজুল ইসলাম সাইটসেভার্সের #ভ্যাকসিনইক্যুয়িটি ক্যাম্পেইনের সাথে একাত্মতা প্রকাশ করে কভিড-১৯ টিকা প্রদানে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে অগ্রাধিকার দেয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানান। সেই সাথে তারা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কভিড-১৯ টিকা গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। সাইটসেভার্সের ’সমতার বিশ্ব বা #EqualWorld’ ক্যাম্পেইনে অংশ নিয়ে তারকারা এই আবেদন জানান।

সাইটসেভার্স বাংলাদেশ অফিসের অ্যাডভোকেসি কোর্ডিনেটর অয়ন দেবনাথ বলেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাওয়ার দাবি সম্পূর্ণভাবে যৌক্তিক এবং তা অবহেলা করার সুযোগ নেই। আমরা একটি আন্তর্জাতিক সংকটে আছি এবং বিশ্বে প্রায় একশো কোটি প্রতিবন্ধী ব্যক্তি যারা তাদের প্রয়োজনের স্বীকৃতি বা সমর্থন ছাড়াই বেঁচে থাকার সংগ্রাম করছে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD