শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

প্রথমবার বাংলাদেশে এসে রোমাঞ্চিত : অ্যাশটন টার্নার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার মূল ব্যাটসম্যানদের অধিকাংশই আসেনি। তবে তাদের বোলিং শক্তি প্রায় শতভাগ বজায় আছে। এই প্রথমবার বাংলাদেশ সফরে এসেছেন অ্যাশটন টার্নার। তার মূল কাজ ব্যাটিং। তবে পরিস্থিতির দাবি মেটাতে বোলিংটাও করতে পারেন। সদ্য সমাপ্ত ক্যারিবীয় সফরে তিনি ব্যাটিং-বোলিং দুটোই করেছেন। সতীর্থরা বলেছে, বাংলাদেশের উইকেট নাকি উইন্ডিজের মতোই স্পিন সহায়ক। আজ মিডিয়ার সামনে তিনি জানালেন নিজের অনুভূতি।

সংবাদ সম্মেলনে ২৮ বছর বয়সী টার্নার বলেন, ‘প্রথমবার বাংলাদেশে এসে আমি রোমাঞ্চিত। ওয়েস্ট ইন্ডিজেও প্রথমবার সফর করে এলাম। এখানে যারা আগে খেলেছে তাদের সঙ্গে কথা বলে যা বুঝলাম, ওয়েস্ট ইন্ডিজে যেসব উইকেটে খেলেছি, এখানে খুব ভিন্ন কিছু হবে না। অস্ট্রেলিয়া থেকে সফরে এসে এমন অনেক উইকেটেই খেলতে হবে, যেখানে স্পিন ধরে। স্পিনার হিসেবে আমি রোমাঞ্চিত যে এরকম উইকেট পাব, যেখানে স্পিনারদের সহায়তা থাকে। অস্ট্রেলিয়ায় এটা সবসময় পাওয়া যায় না।’

তিনি আরও বলেন, ‘ব্যাটসম্যান হিসেবেও আমরা জানি যে, এখানে দারুণ কিছু স্পিনারের মুখোমুখি হতে হবে। কোনো সংশয় নেই যে তারা অনেক ওভার বোলিং করবে। ঢাকায় আসার পর প্রথম তিন দিন আইসোলেশনে ছিলাম। এখনও মাঠে যাইনি। আজ বিকালে আমাদের অনুশীলন আছে। আগের সফরগুলোয় দলের কয়েকজন এই মাঠে খেলেছে। কন্ডিশন দেখতে, অনুশীলন করতে এবং মঙ্গলবারের ম্যাচের জন্য নিজেদের যতটা সম্ভব প্রস্তুত করে তুলতে মুখিয়ে আছি।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD