শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

প্রাণ বাঁচাতে ট্রাক থেকে লাফ, এরপর করুণ মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ মার্চ, ২০২১

যশোরের অভয়নগরে শাওন (২৬) নামে এক মিনিট্রাক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৮ মার্চ) রাতে অভয়নগর থানা সংলগ্ন যশোর-খুলনা মহাসড়কের বোয়ালমারিপোল নামক স্থানে এ ঘটনা ঘটে। এই ঘটনায় মিনিট্রাকের সহকারী জিসান (২০) গুরুতর আহত হয়েছেন। নিহত ট্রাক চালক শাওন ও তাঁর সহকারী জিসান যশোরের মান্দারতলা এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাত আনুমানিক ১১ টার সময় যশোরগামী ট্রাক (ঢাকা মেট্রো- ট- ২২-২৭৩৮) বোয়ালমারীপোল নামক স্থানে পৌঁছালে খুলনাগামী মিনিট্রাকের (ঢাকা মেট্রো- ন- ১১-৩২৬০) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় প্রাণ বাঁচাতে মিনিট্রাকের চালক লাফিয়ে সড়কে পড়লে খুলনাগামী একটি ট্রাক (কুষ্টিয়া- ট- ১১-২৫২৬) তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়। পরে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা দুমড়ে-মুচড়ে যাওয়া মিনিট্রাকের ভেতর থেকে চালকের সহকারীকে আহত অবস্থায় উদ্ধার করে।

নওয়াপাড়া হাইওয়ে থানার ইন্সপেক্টর মাহামুদ আলম জানান, রাতে উদ্ধার করা নিহত মিনিট্রাকের চালকের মরদেহ সোমবার ময়নাতদন্তের জন্য যশোর মর্গে প্রেরণ করা হয়েছে। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের ভাই বাদী হয়ে দুই ট্রাকের চালকের বিরুদ্ধে মামলা করেছেন। তাদের আটকে পুলিশি অভিযান চলছে। ট্রাক তিনটিকে থানা হেফাজতে রাখা হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD