শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

প্রিয় প্রতিপক্ষকে দিয়ে ফর্মে ফেরার আশায় মিরাজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১

সময় মেহেদী হাসান মিরাজের পক্ষে কথা বলছে না। বোলিংয়ে পুরোনো বিষ না থাকায় তিনি আলোচনায় নেই। শেষ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচের পারফরম্যান্স আহামরি নয়। তাই তো প্রাথমিক স্কোয়াডে সুযোগ হলেও মূল ম্যাচে খেলতে পারবেন কি না নিশ্চিত নয়। তবে একটি ভাবনায় মিরাজ নিজেকে আত্মবিশ্বাসী মনে করছেন- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার রেকর্ড।

ডানহাতি স্পিন অলরাউন্ডারের বিশ্বাস, ক্যারিবিয়ানদের বিপক্ষে তার অতীত রেকর্ডের জন্য তিনি বিবেচিত হবেন এবং ব্যর্থতা ঝেড়ে ভালো করতে পারবেন। প্রিয় প্রতিপক্ষ বলে চেনারূপে ফেরায় আশায় তিনি। বুধবার অনুশীলন শেষে মিরাজ বলেন, ‘দেশের মাটিতে বা বিদেশে শেষ তিন-চারটা আন্তর্জাতিক ম্যাচ কিন্তু আমি ওতটা ভালো করতে পারিনি। তবে আমার জন্য একটা আলাদা সুবিধা থাকবে যেহেতু প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ এবং দেশের মাটিতে খেলা টেস্ট-ওয়ানডে দুটোতেই আমি তাদের সঙ্গে ভালো করেছি। আমার অবশ্যই আশা থাকবে যে এখানে যদি ভালো করতে পারি, তাহলে নিজেকে ফেরানোর ভালো একটা সুযোগ পাবো। চেষ্টা করবো নিজের পারফরম্যান্সটা ভালো করার জন্য এবং দিন শেষে দল যেন ভালো ফলাফল করে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪ টেস্টে ২৫ উইকেট নেওয়া মিরাজের বোলিং গড় ১৮। ক্যারিয়ার সেরা বোলিংয়ে এক ইনিংসে ৫৮ রানে ৭ উইকেট পেয়েছিলেন তাদের বিপক্ষে। আবার এক ম্যাচে এই উইন্ডিজের ১২ উইকেট নেওয়ার রেকর্ডও আছে তার।

ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডেতেও উজ্জ্বল বোলিং পারফরম্যান্স মিরাজের, ১০ ম্যাচে নিয়েছেন ১২ উইকেট। অথচ ক্যারিয়ারের গত ১০টি ওয়ানডেতে তার শিকার মাত্র ৬ উইকেট, আর শেষ চার টেস্টেও সমান সংখ্যক উইকেট পেয়েছেন।

ডানহাতি স্পিনারের বিশ্বাস পুরোনো জীর্ণতা ফেলে দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন। মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফেরায় দারুণ উৎফুল্ল মিরাজ, ‘আমার খুব ভালো লাগছে যে অনেকদিন পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে। আমরা একটা কঠিন পরিস্থিতি পার করেছি শেষ এক বছর। আমরা হতাশ ছিলাম, কীভাবে কী করবো না করবো। অনুশীলন ওইভাবে করতে পারছিলাম না। তারপরও আমরা চেষ্টা করছিলাম। এক বছর পর খেলা শুরু হচ্ছে, আমরা প্রত্যেকেই খুশি এবং ব্যক্তিগতভাবে আমিও।’

জাতীয় দলের ড্রেসিংরুমে সাকিব আল হাসান ফেরায় শক্তি বেড়েছে বলে বিশ্বাস করেন মিরাজ। বাংলাদেশের সেরা অলরাউন্ডারকে নিয়ে তিনি বলেন, ‘আমাদের সাকিব ভাই দলে ফিরেছেন। এক বছর দলের বাইরে ছিলেন। আমি মনে করি, সাকিব ভাই ফেরায় দল খুব ভালো একটা অবস্থানে আছে। আমাদের সামনে যে সিরিজ আছে, সেখানে ভালো কিছু করতে পারবো।’

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD