শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

প্রীতির পাঞ্জাবের বিরুদ্ধে ব্যাট করছে শাহরুখের কলকাতা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২০

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শনিবার বলিউডের দুই তারকার লড়াই। প্রীতি জিন্তার দল কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে মুখোমুখি শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স।

দিনের প্রথম ম্যাচে আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জেতার পর ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন কলকাতার অধিনায়ক দিনেশ কার্তিক।

দুই দলই একটি করে পরিবর্তন এনেছে এদিন। চোটের জন্য কারণে বাদ পড়ছেন শিবম মাভি। জায়গা পেয়েছেন প্রসিধ কৃষ্ণ।

অন্যদিকে চোটে থাকা ওয়েস্ট ইন্ডিজের পেসার শেলডন কটরেলের পরিবর্তে সুযোগ হয়েছে ইংলিশ তারকা ক্রিস জর্ডানের।

দুই দলের মুখোমুখি লড়াইয়ে ১৭ বার জিতেছে নাইট রাইডার্সরা। সাতবার জয় পেয়েছে পাঞ্জাব।

২০১৪ আইপিএল ফাইনালে কিংস ইলেভেনের বিপক্ষেই জয় তুলেছিল কলকাতা।

কিংস ইলেভেন পাঞ্জাবের একাদশ

কে এল রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, মনদীপ সিং, নিকোলাস পুরান, সিমরান সিং, গ্লেন ম্যাক্সওয়েল, মুজিবুর রহমান, ক্রিস জর্ডান, রবি বিষ্ণোই, মোহম্মদ শামি ও অর্শদীপ সিং।

কলকাতা নাইট রাইডার্স একাদশ

রাহুল ত্রিপাঠী, শুভমন গিল, নীতিশ রানা, সুনীল নারিন, এউইন মরগ্যান, আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক, প্যাট কামিন্স, কমলেশ নাগারকোটি, বরুণ চক্রবর্তী ও প্রসিধ কৃষ্ণা।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD