শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

প্রেমিকাকে দেখতে পুলিশের বিশেষ অনুমতি আলি ফজল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০

 

করোনায় আক্রান্ত সারা দুনিয়া। লাখো মানুষের মৃত্যু হয়েছে এই ভাইরাসের শিকার হয়ে। করোনা রুখতে তাই অনেক দেশেই চলছে লকডাউন।

ভারতেও দ্বিতীয় দফায় লকডাউন চলছে। ঘরবন্দী হয়ে দিন কাটাচ্ছেন দেশটির নাগরিকেরা।

এদিকে দীর্ঘ লকডাউনে প্রেমিকার বিরহে কাতর হয়ে পড়েছেন ‘থ্রি ইডিয়টস’খ্যাত অভিনেতা আলি ফজল। তাই প্রেমিকার দেখা পেতে পুলিশের কাছে বিশেষ অনুমতি চাইলেন তিনি। এমন খবরই প্রকাশ হয়েছে দেশটির গণমাধ্যমে।

সেখানে বলা হয়েছে অভিনেত্রী রিচা চাড্ডার সঙ্গে আলির বিয়ের কথা ছিলো এপ্রিলে। কিন্ত করোনার জন্য সেই বিয়ে স্থগিত করা হয়েছে। দুজনেই নিজ নিজ বাড়িতে রয়েছেন কোয়ারেন্টাইনে। তাই এই মুহূর্তে তাদের যোগাযোগের মাধ্যম কেবলই ভিডিও কল।

তাতে মন মানছে না আলির। প্রেমিকাকে কাছে চাইছেন তিনি। সেজন্য অনুমতি চেয়েছেন মুম্বাই পুলিশের কাছে।

পুলিশ তাকে সেই অনুমতি দিয়েছে কী না তা অবশ্য জানা যায়নি। তবে বিষয়টি বেশ আলোচনার জন্ম দিয়েছে। অনেকে মুখ টিপে হাসছেনও।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD