বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

প্রেমের টানে পালিয়ে আসা ভারতীয় তরুণীকে ১৮ মাস পর ফেরত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২০

প্রেমের টানে ১৮ মাস আগে অবৈধ পথে বাংলাদেশে পালিয়ে আসা কৃষনা জানা নামে এক তরুণীকে উদ্ধার করে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বিকেলে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির উপস্থিতিতে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা তাকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করে।

জাস্টিস অ্যান্ড কেয়ারের এরিয়া ম্যানেজার এবিএম মুহিত হোসেন জানান, বাগেরহাটের আকবর মোল্লা নামে একটি ছেলের সাথে প্রেমের সম্পর্কের জেরে ১৮ মাস আগে সীমান্ত পথে অবৈধভাবে বাংলাদেশে আসে মেয়েটি। পরে আকবরের সাথে বিয়ে হয়। এক পর্যায়ে মেয়েটির বাবা ভারতীয় পুলিশের কাছে অপহরণ মামলা করে। বাংলাদেশ পুলিশ মেয়েটির খোঁজ পেয়ে উদ্ধার করে বাগেরহাট নিরাপদ আবাসন নামে একটি সমাজ সেবা সংস্থার হেফাজতে রাখে। পরে আইনি প্রক্রিয়া শেষে তরুণীকে ভারতে তার পরিবারের কাছে পাঠানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব ও বিজিবির আইসিপি ক্যাম্পের সুবেদার আশরাফ আলীসহ এনজিও সংস্থার কর্মকর্তারা।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD