শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

প্রয়োজন ছাড়া বের হলেই মামলা ও জরিমানা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দুই সপ্তাহের কঠোর বিধি-নিষেধ বা লকডাউনের প্রথম দিনেই রাজধানীর রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে। প্রয়োজন ছাড়া বের হলে করা হচ্ছে মামলা ও জরিমানা।

আজ শুক্রবার (২৩ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকার পাড়া-মহল্লা ও বাসস্ট্যান্ড এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।

সরকারি আদেশ অমান্য করে প্রধান রাস্তায় খুব কম মানুষই আসছেন। তবে বিভিন্ন মহল্লার ভেতর কিছু মানুষ প্রয়োজন ছাড়াই ঘোরাঘুরি করছেন।

শুক্রবার সকাল থেকেই রাজধানীর মিরপুর এলাকার মোড়ে মোড়ে বসেছে আইন-শৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট। এসব চেকপোস্টে পরিবহন দেখলেই গতি রোধ করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানতে চাচ্ছেন কেন বের হয়েছেন, কোথায় যাবেন। সুনির্দিষ্ট কারণ ও প্রমাণ দিতে পারলেই পরিবহনগুলো ছাড়া হচ্ছে চেকপোস্ট থেকে।

আজ ভোর ৬টা থেকে শুরু হয়েছে ১৪ দিনের ‘কঠোর লকডাউন’। এ লকডাউন বহাল থাকবে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত। এর আগে ঈদুল আজহার সময় মানুষের চলাচল ও পশুর হাটে কেনাবেচার বিষয় বিবেচনায় নিয়ে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত লকডাউন শিথিল করেছিল সরকার। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ঈদের আগেই ১৩ জুলাই একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD