সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

ফতুল্লায় সেলুনে ভয়াবহ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৫

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় তিতাস গ্যাসের পাইপ লাইনের লিকেজ থেকে সেলুনে ভয়াবহ বিস্ফোরণে শিশুসহ অন্তত ৫ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে রাজধানির জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে সাড়ে পাঁচটায় সদর উপজেলার ফতুল্লা থানাধিন সস্তাপুর এলাকায় ঢাকা টেক্সটাইল মিল সংলগ্ন নরসুন্দর মিন্টুর সেলুনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সস্তাপুর গাবতলা থেকে কাষ্টমের মোড় পর্যন্ত সড়কের বাম পাশে মাটির নিচে তিতাস গ্যাসের সংযোগ পাইপে লিকেজ রয়েছে। স্থানীয়দের ধারণা, সেই লিকেজ থেকে গ্যাস বের হয়ে মিন্টুর সেলুনে জমে ছিল। সেই গ্যাস বিকট শব্দে বিস্ফোরণ হয়ে নরসুন্দর মিন্টু ও পথচারী শিশুসহ ৫ জন দগ্ধ হয়েছেন। দগ্ধ অন্যদের নাম তাৎক্ষণিক পাওয়া যায়নি। দগ্ধদের মুখ, চুলসহ শরীরের বিভিন্ন স্থান পুড়ে গেছে।

এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোং লিমিটেড ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক আতিকুর রহমান বলেন, ‘বেশ কিছুদিন আগে থেকেই বিভিন্ন স্থানে দীর্ঘদিনের পুরনো পাইপ লাইনের লিকেজ মেরামতের কাজ চলমান আছে। আজকের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের টিম পাঠানো হয়েছে। তবে আমাদের তিতাসের অধিকাংশ কর্মকর্তারা গতকাল ভোর থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে দায়িত্ব পালন করেছেন। এই মুহূর্তে আমাদের জনবল কম। তারপরেও আমরা বিষয়টি মেরামতের চেষ্টা করছি।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD