শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

ফরিদপুরের জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪

ফরিদপুর থেকে: ফরিদপুরের নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে ফরিদপুরে পৌঁছান তিনি। এর আগে, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করে আইনশৃঙ্খলা বাহিনী।

জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল ৩টায় সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনে স্বপ্নে বুক বাঁধছে ফরিদপুরবাসী। সকালের সূর্য উত্তাপ ছড়াতেই জনসভাস্থলে ভিড় জমিয়েছে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। বিশেষ করে নারীদের ঢল নেমেছে সমাবেশস্থলে। আশেপাশের জেলা ও উপজেলা থেকে মিছিল নিয়ে যোগ দিচ্ছেন নেতারা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD