মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ইরানকে মক্কা চুক্তিতে অন্তর্ভুক্তির আহ্বান রাশিয়ার কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা ভ্রাতৃত্বের মেলবন্ধনকে ধ্বংসের জন্য প্রচেষ্টা চালাচ্ছে চক্রান্তকারীরা: রিজভী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল শুনানি অবকাশকালীন ছুটির পর: আপিল বিভাগ লং মার্চে বিদ্যুতের সঙ্গে মোলাকাত হয়নি: বিরোধীদলীয় নেতা বড়পুকুরিয়ার কয়লায় নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর আমিই বিশ্বের সেরা ফুটবলার—এমবাপ্পে শিল্প খাতে বিপর্যয়-তেলের দাম সর্বোচ্চ: হরমুজ নিয়ে কাতারের সতর্কর্তা ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর নিষিদ্ধ আ.লীগের হামলা

ফরিদপুরে আ.লীগ নেতা সাজ্জাদসহ তিনজন ফের রিমান্ডে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২০

ফরিদপুর শহর আওয়ামী লীগের সদ্য অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ওরফে বরকত, তাঁর ভাই ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি পদ থেকে অব্যাহতিপ্রাপ্ত ইমতিয়াজ হাসান ওরফে রুবেল ও তাঁদের সহযোগী রেজাউল করিমের আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার বিকেলে ফরিদপুরের ১ নম্বর আমলি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ ফারুক হোসেন এই আদেশ দেন।

গত ১৬ মে জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও মারপিটের ঘটনা ঘটে। সুবল সাহার বাড়ি শহরের গোয়ালচামট মহল্লার মোল্লা বাড়ি সড়কে অবস্থিত। এ ঘটনায় ১৮ মে তিনি অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। এ মামলার আসামি হিসেবে সাজ্জাদ, ইমতিয়াজ, রেজাউল, ৬ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর এবং শহর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক (বহিষ্কৃত) মাহফুজুর রহমানসহ নয়জনকে ৭ জুন রাতে শহরের বদরপুরসহ বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ১০ জুন একই মামলায় গ্রেপ্তার করা হয় ২৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামানকে। সাজ্জাদ, ইমতিয়াজ ও রেজাউলের অস্ত্র মামলায় ৮ জুন থেকে পাঁচ দিনের রিমান্ডে ছিলেন।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, ওই রিমান্ডের মেয়াদ শেষ হলে আজ শনিবার বিকেলে তাঁদের আদালতে হাজির করা হয়। তাঁরা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে ওই তিনজনকে আওয়ামী লীগের সভাপতির বাড়িতে হামলার মামলায় ১০ দিন করে রিমান্ডের আবেদন জানায় পুলিশ। আদালত তাঁদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

৭ জুন রাতে পুলিশের বিশেষ অভিযানে সাজ্জাদ হোসেন, ইমতিয়াজ হাসান ও রেজাউল করিমসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ১ হাজার ২০০ বস্তায় ৬০ হাজার কেজি চাল, ৩ হাজার ইউএস ডলার, ৯৮ হাজার ভারতীয় রুপি, ২৯ লাখ টাকাসহ ৭টি আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য ও একাধিক পাসপোর্ট পাওয়া যায়। তাঁদের বিরুদ্ধে এসব অভিযোগে এ পর্যন্ত চারটি মামলা হয়েছে।

জানা গেছে, সাজ্জাদ হোসেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি এসবি কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি ফার্মের মালিক এবং জেলা বাস মালিক গ্রুপের সভাপতিও হয়েছিলেন। তাঁর ভাই ইমতিয়াজ হাসান ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ছিলেন। এসব পদ থেকে তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁদের সঙ্গে গ্রেপ্তার হওয়া রেজাউল করিম অনলাইন নিউজপোর্টাল বার্তা টুয়েন্টিফোর ডটকমের ফরিদপুরের জেলা প্রতিনিধি।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD