শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

ফাইটার-এ ৮৫ কোটি নিয়েছেন হৃতিক, দীপিকা কত?

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

নতুন বছরের প্রথম বিগ বাজেটের সিনেমা হৃতিক রোশনের ফাইটার। ছবিটি নির্মাণে ব্যয় হয়েছে ২০০ কোটির’ও বেশি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এই সিনেমায় অভিনয়ের জন্য প্রায় ৮৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন হৃতিক।

ছবিতে তার সহ-অভিনেত্রী দীপিকা পাডুকোন নিয়েছেন ২০ কোটি। অভিনেতা অনিল কাপুর পেয়েছেন ১৫ কোটি টাকা। ছবি নির্মাণে মোট ব্যয়ের অধিকাংশ অংশই খরচ হয়েছে তারকাদের পারিশ্রমিকে।

যদিও ‘ফাইটার’ ইতোমধ্যেই ব্যবসা সফল ছবির তকমা পেয়েছে। কারণ মুক্তির ৫ দিনেই ভারতে ১২০ কোটির বেশি আয় করেছে হৃতিক-দীপিকার বিগ বাজেটের এই সিনেমা। বিশ্বজুড়ে আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২৫০ কোটির কাছাকাছি।

কিছুদিন আগেই সিয়াসাত-এর একটি রিপোর্টে বলা হয়, প্রতিটি ছবি করার জন্য হৃত্বিক বর্তমানে ৭৫ থেকে ১০০ কোটি টাকা নিয়ে থাকেন। এত পারিশ্রমিকের কারণে অভিনেতার ছবির সংখ্যাও বর্তমানে কমে এসেছে।

প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘ফাইটার’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত, হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোন অভিনীত অ্যাকশন-থ্রিলার এই সিনেমা দর্শকমহলেও বেশ সাড়া ফেলেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD