শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

ফারুকীর ব্রেইন স্ট্রোক, দোয়া চাইলেন তিশা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪

গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ব্রেইন স্ট্রোক হয়েছে। তিনি এখন নিউরো আইসিইউতে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। সামাজিক মাধ্যমে এ খবর জানিয়েছেন ফারুকীর স্ত্রী, জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

সোমবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে নিজের ফেসবুকে ফারুকীর অসুস্থতার খবর জানিয়ে তিশা লেখেন, আজ সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই ডাক্তার বললেন এনজিওগ্রাম করতে। করা হলো । ছোট একটা ব্রেইন স্ট্রোক হয়সে ওর। নিউরো আইসিইউ তে অবজারভেশনে আছে এখন।

এ সময় স্বামীর জন্য দোয়া চেয়ে অভিনেত্রী লেখেন, সবাই মোস্তফা সরওয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।

মধ্যরাতে এমন খবর শুনে নড়েচড়ে ওঠেন সবাই। ফারুকীর শুভানুধ্যায়ী ও সহকর্মীরা তিশার পোস্টের মন্তব্যের ঘরে আরোগ্য কামনা করেছেন নির্মাতার।

মোস্তফা সরয়ার ফারুকীর সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি। ওয়েবফিল্মটির মাধ্যমে প্রথমবার অভিনয়ে এসেছেন তিনি। তার বিপরীতে আছেন তিশা। আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, ডিপজল, শরাফ আহমেদ জীবন, ডলি জহুর প্রমুখ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD