মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান গড়ার তাগিদ ফলকার তুর্কের ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প মন্ত্রীর কাছে শুনি ‘তার লম্বা, তাই বিদ্যুৎ চলে যায়’: ডেপুটি স্পিকার সৌদির তেল স্থাপনায় ফের হামলা চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর শেখ হাসিনার নামে দেশে সম্পদের হিসাব ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ দেশে অটোরিকশা ৮০ লাখ, অবৈধ চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী ‘আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না’ ‘যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে ছাড় নয়’— দক্ষিণ কোরিয়াকে হুঁশিয়ারি ইরানের

ফিফা দ্য বেস্ট: কারা কোন পুরস্কার জিতলেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

বছরের সেরা ফুটবলার নির্বাচনে এবার একই সিদ্ধান্তে পৌঁছাল ফিফা ও ফ্রান্স ফুটবল। ব্যালন ডি’অর জয়ের পর এবার ফিফার ‘দ্য বেস্ট ২০২৫’ পুরস্কারও জিতে নিলেন পিএসজি তারকা উসমান ডেম্বেলে। ভিনিসিয়ুস জুনিয়রের উত্তরসূরি হিসেবে এই পুরস্কার জিতে ইতিহাসের প্রথম ফরাসি ফুটবলার হলেন তিনি।

২০২৪ সালের ১১ আগস্ট থেকে এ বছরের ২ আগস্ট পর্যন্ত পারফরম্যান্স বিবেচনায় দেওয়া হয়েছে ফিফা দ্য বেস্ট। এসময়ের মধ্যে প্রথমবার ইউরোপ চ্যাম্পিয়নসহ চার শিরোপা জিতেছে পিএসজি। এর নেপথ্য নায়ক কোচ লুইস এনরিকেও পেয়েছেন সেরা কোচের স্বীকৃতি। আর গোলরক্ষকের পুরস্কার উঠেছে ইতালির জিয়ানলুইজি দোনারুমার হাতে। ফিফার ঘোষিত বর্ষসেরা একাদশেও আধিপত্য পিএসজির ফুটবলারদের, যা ক্লাবটির মৌসুমজুড়ে দাপটেরই প্রমাণ।

‘ফিফা দ্য বেস্ট’ কারা কোন পুরস্কার জিতলেন-

বর্ষসেরা নারী ফুটবলার- আইতানা বোনমাতি বর্ষসেরা পুরুষ ফুটবলার- উসমান ডেম্বেলে বর্ষসেরা নারী গোলকিপার- হান্না হ্যাম্পটন বর্ষসেরা পুরুষ গোলকিপার- জিয়ানলুইজি দোনারুমা বর্ষসেরা নারী কোচ- সারিনা ভিয়েগমান বর্ষসেরা পুরুষ কোচ- লুইস এনরিকে মার্তা অ্যাওয়ার্ড (বর্ষসেরা গোল, নারী)- লিজবেথ ওভালে পুসকাস অ্যাওয়ার্ড (বর্ষসেরা গোল, পুরুষ)- সান্তিয়াগো মন্তিয়েল ফিফা ফ্যান অ্যাওয়ার্ড- জাখো এসসির ভক্তরা ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড- ড. হারলাস নিউকিং, এসএসভি জান রেগেনসবার্গ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD