শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ফিলিস্তিন ও কিরগিজস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

ফিফা প্রীতি ম্যাচে কিরগিজস্তানের মাটিতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৩০ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ফিফা প্রীতি ম্যাচ খেলার সুযোগটি লুফে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ৫ সেপ্টেম্বর জামাল ভূঁইয়াদের প্রতিপক্ষ ফিলিস্তিন। তবে ম্যাচটি অনুষ্ঠিত হবে কিরগিজস্তানের মাটিতেই।

এরপর ৭ সেপ্টেম্বর কিরগিজস্তান জাতীয় দল ও ৯ সেপ্টেম্বর কিরগিজ অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। আজ শুক্রবার এই ঘোষণা দেন বাফুফের জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। আগামী ১ অক্টোবর থেকে মালদ্বীপে শুরু হতে যাওয়া সাফ টুর্নামেন্টের প্রস্তুতিতে এই প্রীতি ম্যাচগুলো বেশ কাজে লাগবে বলে মনে করেন বাংলাদেশ কোচ জেমি ডে।

যদিও এই প্রীতি ম্যাচ আয়োজনে বেশ বেগ পেতে হয়েছে বাফুফেকে। কারণ বেশ কয়েকটি দেশ ‘না’ বলে দিয়েছিল। আজ শুক্রবার এক অনলাইন সংবাদ সম্মেলনে জেমি ডে বলেন, ‘কিরগিজস্তানের মাটিতে জাতীয় দল তিনটি ম্যাচ খেলবে, যা অক্টোবরে হতে যাওয়া সাফের প্রস্তুতিতে ভালোই কাজে আসবে। আমরা এই সুযোগ ভালোভাবে কাজে লাগাতে চাইব।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD