পোর্ট এলিজাবেথ টেস্টে টস জিতে ব্যাটিং নিয়েছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় শুক্রবার (৮ এপ্রিল) দুপুর ২টায় খেলাটি শুরু হবে।
একাদশে দুই পরিবর্তন নিয়ে নেমেছে মুমিনুল হকের দল। প্রায় ১ বছর পর ফিরেছেন তামিম ইকবাল। সাদমান ইসলামের জায়গায় খেলছেন তিনি। এ ছাড়া চোটের কারণে দেশে ফেরা তাসকিন আহমেদের জায়গায় খেলছেন তাইজুল ইসলাম। অর্থ্যাৎ বাংলাদেশ আজ নেমেছে বাড়তি স্পিনার নিয়ে।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, ইয়াসির আলি রাব্বী, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন ও খালেদ আহমেদ।
অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছে দ. আফ্রিকা
সিরিজে এগিয়ে থাকা দক্ষিণ আফ্রিকা নেমেছে আগের একাদশ নিয়েই। অর্থ্যাৎ তিন পেসার ও দুই স্পিনারেই ভরসা স্বাগতিকদের।
ডিন এলগার (অধিনায়ক), সারেল এরউইয়া, কিগান পিটারসেন, টেম্বা বাভুমা, রায়ান রিকলটন, কাইল ভেরেইনা, ভিয়ান মুল্ডার, কেশভ মহারাজ, সাইমন হার্মার, লিজাড উইলিয়ামস, ডুয়ানে অলিভিয়ের।