শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ফুটফুটে সন্তান জন্ম দেওয়ার ৮ ঘণ্টা পরেই করোনায় মৃত্যু প্রিয়াঙ্কার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

অন্তঃসত্ত্বা আবস্থায় করোনা আক্রান্ত হন প্রিয়াঙ্কা। চিকিৎসার জন্য ভর্তি করা হয় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে গতকাল সোমবার দুপুরে জন্ম দেন ফুটফুটে এক কন্যা সন্তান। কিন্তু এই নবজাতকের কাছ থেকে তার মাকে কেড়ে নিল করোনা। আদরের এই সন্তান জন্ম দেওয়ার আট ঘণ্টা পর রাতে মৃত্যু হয় প্রিয়াঙ্কার।

প্রিয়াঙ্কা পিরোজপুরের শিকারপুর এলাকার অগ্রণীব্যাংক কর্মকর্তা তন্ময় সমদ্দারের স্ত্রী। এর তিনদিন আগে প্রিয়াঙ্কার মা হাসি তালুকদার করোনায় আক্রান্ত হয়ে পিরোজপুরের কাউখালীর নিজ বড়িতে বসে মারা যান। এর দুই মাস আগে বাবাও মারা যান করোনায়।

জানা গেছে, পাঁচ বছর আগে পারিবারিক ভাবে তন্ময়ের সঙ্গে বিয়ে হয় প্রিয়াঙ্কার। তাদের চার বছরের একটি সন্তান রয়েছে। অন্তঃসত্ত্বা অবস্থায় তাকে কাউখালী মায়ের কাছে রেখে আসা হয়। সেখানেই প্রিয়াঙ্কা ও তার মা করোনায় আক্রান্ত হন।

সৎকারকার্যে অংশগ্রহণকারী সমাজসেবক আব্দুল লতিফ খসরু বলেন, সৎকারের সময় হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। দুই মাসের মাসের মধ্যে একটি পরিবারের তিনটি লাশের সমাধী করা হলো। নবজাতক শিশু জন্মের পরই মাকে হারালো।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD