বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ফুলছড়িতে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

গাইবান্ধার ফুলছড়িতে দ্বাদশ শ্রেণির ছাত্রীকে (২০) যৌন নিপীড়নের অভিযোগে আবু হাসান লাবন (২৪) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনগণ।

ওই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে ফুলছড়ি থানায় মামলা দায়েরের পর তাকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারকৃত যুবক ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ভাষারপাড়া গ্রামের সিদ্দিকুর রহমান সাজুর ছেলে।

বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ওই ছাত্রী অভিযোগে উল্লেখ করেন, গ্রেফতারকৃত যুবক আবু হাসান লাবন বেশ কিছুদিন থেকে মোবাইলের মাধ্যমে প্রেমের প্রস্তাব দেওয়ায় গত ছয়মাস থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছিল। এসময় ওই যুবক প্রায়ই মোবাইলে কথা বলতো। গত সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই ছাত্রী ছালুয়া ফজলে রাব্বী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামন দিয়ে যাবার সময় রাস্তায় ওই যুবক জোরপূর্বক ছাত্রীটির পথরোধ করে। একপর্যায়ে ছাত্রীর শরীরের বিভিন্ন স্থানে স্পর্শসহ জাপটে ধরে ধস্তাধস্তি করে। এসময় ছাত্রীটির চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে যুবককে আটক করে পার্শ্ববর্তী ফুলছড়ি থানায় নিয়ে যায়।

ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওছার আলী জানান, কলেজছাত্রী বাদী হয়ে যৌন নিপীড়নের অভিযোগ করলে তা মামলা হিসেবে গ্রহণ করা হয়। গ্রেফতারকৃত যুবককে জেল হাজতে পাঠানো হয়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD