২০১০ সালে ১০ জানুয়ারি কালের কণ্ঠের পথচলা শুরু। আজ ১২ বছরে পদার্পণ। কালের কণ্ঠের জন্মদিনে কেক কাটা ও মাস্ক বিতরণ করেছে শুভসংঘ ফুলবাড়িয়া শাখা।
আজ সকালে ফুলবাড়িয়া রিপোর্টাস ইউনিটিতে স্বাস্থ্যবিধি মেনে শুভসংঘের প্রধান উপদেষ্টা আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. হারুন আল মাকসুদ আনন্দঘন পরিবেশে জন্মদিনের কেক কাটেন। কেক কাটা শেষে পোস্ট অফিস সড়কে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন। এ সময় শুভসংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠের ফুলবাড়িয়া প্রতিনিধি মো. আব্দুল হালিম, সভাপতি প্রভাষক নির্মল চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক এ কে এম মাজাহারুল ইসলাম রাসেল, প্রচার সম্পাদক সেলিম মিয়া, ইসমাইল হোসেন মারুফ, গহুর সেন উপস্থিত ছিলেন।
জন্মদিনের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডা. হারুন আল মাকসুদ শুভসংঘের সকল সদস্যের বিনামুল্যে চিকিৎসাসেবা দেওয়ার ঘোষণা দেন।
লাইটনিউজ