বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ফেনীতে ১০ লাখ টাকার সেগুন কাঠ উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২০

ফেনীর সামাজিক বন বিভাগের টহলদল আজ বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহীপালে অভিযান চালিয়ে চোরাই সেগুন কাঠবোঝাই দুটি কাভার্ডভ্যান জব্দ করেছে। এই সময় ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। জব্দকৃত কাঠের আনুমানিক মূল্য দশ লাখ টাকা।

ফেনীর বিভাগীয় বন কর্মকর্তা মো. মাকসুদ আলম জানান, কাঠভর্তি কাভার্ডভ্যানে করে কাঠ পাচারের সময় খবর পেয়ে ফেনী বন বিভাগের টহল দলের ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিকের নেতৃত্বে টহলদল ফেনীর মহীপালে অভিযান চালায়।

এসময় কাভার্ডভ্যান দুটিকে সিগনাল দিলে চালক-হেলপার গাড়ি রেখে পালিয়ে যায়। পরবর্তীতে তারা কাঠসহ কাভার্ডভ্যান জব্দ করে বন বিভাগে নিয়ে যায়। আটককৃত কাভার্ডভ্যানটিতে প্রায় পাঁচ’শ ঘনফুট কাঠ রয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ১০ লখ টাকা।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD