ফেনীর সীমান্ত এলাকায় রাতভর অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি।
মঙ্গলবার (১৪ জানুয়ারি ) ভোর পর্যন্ত ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর দায়িত্বপূর্ন এলাকা পরশুরাম, ছাগলনাইয়া ও জোরারগঞ্জ উপজেলার মজুমদারহাট, দেবপুর, চম্পক নগর,
অলিনগর বিওপির সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, অভিযানে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, চিনি, গাজাঁ, হুইস্কি, নৌকা ও পিকআপ জব্দ করা হয়। জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমস্ ও মাদকদ্রব্য নিয়ান্ত্রণ অধিদফতরে
জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১৮ লাখ ৯৫ হাজার ৫শ টাকা। এসময় ফেনীর ছাগলনাইয়া উপজেলার জয়নগর গ্রামের
মৃত আবু আহম্মদ আকাশের ছেলে মো. নজরুল ইসলাম (২৭), ভোলার চর ফ্যাশন এলাকার নুরাবাদ গ্রামের মো. বসির উদ্দিনের ছেলে মো. রবিউল হাসান (২৬) কে আটক করা হয়।
ফেনীস্থ-৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের ও ফেনী মডেল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্তে
নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।