সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা একাদশ শ্রেণির ভর্তিতে বিশেষ কোটায় আবেদন করতে পারবেন যারা আগের সরকারের ১৩০০ প্রকল্পে অনিয়ম খতিয়ে দেখছে সরকার: অর্থমন্ত্রী স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সীমান্তে ৮০৬ কিলোমিটার কাঁটাতারের বেড়া, বাকি ৫০ কিলোমিটার বিদেশ ভ্রমণে বছরে সর্বোচ্চ ব্যয় করা যাবে ১৮ হাজার ডলার ইরানের তেল রপ্তানিতে বাধা দিতে জাহাজে হামলা শুরু যুক্তরাষ্ট্রের লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

ফের লকডাউন আরোপের সামর্থ্য নেই পাকিস্তানের : ইমরান খান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২০

দুই মাসের লকডাউন তুলে নেওয়ার পর পাকিস্তানে উদ্বেগজনক হারে বেড়েছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। তবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও আবার লকডাউন আরোপের সামর্থ্য নেই পাকিস্তানের।

অর্থনৈতিক সংকটের কারণে পাকিস্তানে আর লকডাউন আরোপ করা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান।

আজ শুক্রবার পাকিস্তানের সংবাদমাধ্যম ডনর প্রতিবেদনে জানানো হয়, ইমরান খান এক বিবৃতিতে বলেন, ‘ভাইরাসের সংক্রমণ কমাতে সরকারি স্বাস্থ্য নির্দেশিকা মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা আর লকডাউন আরোপ করতে পারব না, এ দেশের সে সামর্থ্য নেই।’

ইমরান খান আরও বলেন, ‘শ্রমিক যারা দিন আনে দিন খায়, তাদের জন্যই লকডাউন তুলে নেওয়া হয়েছে। লকডাউন আরোপে বিত্তবানদের কোনো সমস্যা নেই। কিন্তু এটা শ্রমিকদের জন্য বড় সমস্যা।‘

দুই মাস লকডাউন থাকার পর চার সপ্তাহ আগে তা পাকিস্তানে শিথিলের ঘোষণা দেয় ইমরান খানের সরকার। আর এতেই আক্রান্তের সংখ্যা করোনার উৎপত্তি স্থান চীনকে ছাড়িয়েছে দেশটি।

করোনাভাইরাস নিয়ে তথ্য দেওয়া পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তালিকায় পাকিস্তানের বর্তমান অবস্থান ১৭ নম্বরে। সর্বশেষ তথ্যে জানানো যায়, দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৯ হাজার ২৪৯ জনে। পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে বলে সরকারকে জানিয়েছেন দেশটির চিকিৎসকেরা। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ৮৩৮ জনের।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD