শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বগুড়ায় কাভার্ডভ্যান চাপায় নিহত ১

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১

বগুড়ায় কাভার্ডভ্যানের চাপায় মতিউর রহমান (২৮) নামের এক এনজিও কর্মী নিহত হয়েছেন।

রোববার (২৫ জুলাই) বগুড়া-রংপুর মহাসড়কে বগুড়া সদরের গোকুল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত মতিউর দিনাজপুর জেলার খানসামা উপজেলার ভান্ডারদহ গ্রামের সামছুল আলমের ছেলে।

জানা যায়, মতিউর রহমান সিরাগঞ্জে একটি এনজিওতে চাকরি করতেন। তিনি কর্মস্থলে যাওয়ার জন রোববার সকালে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে রওনা দেন। সকাল ১০ টার দিকে বগুড়া সদরের গোকুল ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে একটি অটো রিকশাকে সাইড দিতে গিয়ে তিনি মোটরসাইকেলসহ মহাসড়কে পড়ে যান। এসময় পিছন থেকে একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যান।

দিনাজপুরের খানসামা উপজেলার খামারপাড়া ইউপি চেয়ারম্যান সাজু মিয়া নিহতের পরিচয় নিশ্চিত করে বলেন, মরদেহ বাড়িতে নিয়ে আসার প্রস্তুতি চলছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD