বগুড়ায় গত ২৪ ঘণ্টায় সাংবাদিক, পুলিশ ও চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শফিক আমিন কাজলসহ ১২৮ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।
রোববার (১৪ জুন) রাতে বগুড়া সিভিল সার্জন অফিসের ডা. ফারজানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বগুড়ার করোনা আইসোলেশন ইউনিট মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শফিক আমিন কাজলসহ ১০ জন চিকিৎসক, ৩ জন সাংবাদিক ছাড়াও বেশ কয়েকজন নার্স ও পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে পুরুষ ৭৮ জন, মহিলা ৪০ জন ও শিশু ১০ জন।
রোববার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ১৮৮টি নমুনা পরীক্ষার ফলাফলে বগুড়ার ৯৪ জন পজিটিভ ও টিএমএসএস মেডিকেল কলেজে ৬৮টি নমুনা পরীক্ষার ফলাফলে ৩৪ জন পজিটিভ।
এ নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত ১৪০২ জন, সুস্থ হয়েছেন ৮৬ জন এবং মারা গেছেন ১৪ জন।
লাইট নিউজ