শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বগুড়ায় ট্রাকের ধাক্কায় দুই ভাই নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন।

সোমবার (০১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া-নওগাঁ সড়কে বগুড়া সদরের গোদারপাড়া বাজারের অদূরে সিল্কিবান্ধা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বাঁশতা মধুপুকুর গ্রামের আফতাব হোসেনের ছেলে মাসুম (২১) ও তার বড় ভাই আলম (৩০)।

জানাগেছে, নিহত দুই ভাই মোটরসাইকেল যোগে বগুড়া থেকে নওগাঁর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে গোদারপাড়া বাজার পার হলে অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় তারা ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। কিন্তু তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি অক্ষত থাকে।

খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন এবং নিহতদের পরিবারে সংবাদ দেন।

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা বার্তা২৪.কম-কে বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে গেছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD