শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বগুড়ায় ট্রাক চাপায় কলেজ ছাত্র নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

বগুড়ায় ট্রাক চাপায় সরকারি আজিজুল হক কলেজের ছাত্র রিপন মিয়া (২৫) নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে গোকুল ইউনিয়ন পরিষদের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত রিপন বগুড়া সদরের ভবানীগঞ্জ গ্রামের দুলাল মন্ডলের ছেলে।

জানাযায়, রিপন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ছাত্র। করোনার প্রভাবে শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকায় তিনি একটি বেসরকারি সিকিউরিটি প্রতিষ্ঠানে সুপারভাইজার পদে চাকরি করতেন।

মঙ্গলবার সকালে কাজে যোগ দেওয়ার জন্য মোটরসাইকেল যোগে বাড়ি থেকে রওনা দিয়ে কর্মস্থল টিএমএসএস পৌঁছানোর দুই কিলোমিটার আগে গোকুল ইউনিয়ন পরিষদের সামনে বালু বোঝাই একটি ট্রাক (কুষ্টিয়া-ট-১১-১৩৯৩) মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে রিপন ছিটকে সড়কে পরে গেলে ওই ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারাযান। দুর্ঘটনার পরে ট্রাক রেখে ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম বলেন, ট্রাক চাপায় রিপন নামে একজন নিহতের বিষয়ে নিশ্চিত হয়েছি। দুর্ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ আছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD