শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বগুড়ায় পিস্তলসহ দাদন ব্যবসায়ী গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

বগুড়ার গাবতলী উপজেলা বিদেশি পিস্তল ও গুলিসহ আবু বকর ছিদ্দিক শাহীন (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাবতলী উপজেলার ভান্ডারা চারমাথা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শাহীন গাবতলী উপজেলার গড়েরবাড়ি এলাকার আবুল হোসেনের ছেলে।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) লাল মিয়া জানান, স্থানীয় বাজারে শাহীনের সকাল-সন্ধ্যা নামে একটি সমিতি রয়েছে। এর মাধ্যমে এলাকায় সুদের ব্যবসা করতেন শাহীন। সুদের ব্যবসা করা অন্য এক সমিতির সঙ্গে শাহীনের টাকা লেনদেনের ঝামেলা দেখা দেয়। এক পর্যায়ে ওই বাজারে বাকবিতণ্ডার সময় জনসম্মুখে পিস্তল বের করেন শাহীন। বিষয়টি জানাজানি হলে অভিযানে নামে পুলিশ।

এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৩ ফেব্রুয়ারি) গভীর রাতে তার সমিতি থেকে বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ শাহীনকে আটক করা হয়। তিনি আরো জানান, শাহীনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD