বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বগুড়ায় বাস চাপায় দুই ট্রাক চালক নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০

বগুড়ার শেরপুরে বাস চাপায় ২ জন নিহত এবং অপর দুই জন আহত হয়েছেন।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের মীর্জাপুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- শেরপুর উপজেলার কুসুম্বী বাগড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে আবু সাঈদ (২৪) ও একই গ্রামের হবিবর রহমান হবির ছেলে আবু বক্কর (৩৫)। নিহত দুইজনই পেশায় ট্রাক চালক।

জানা গেছে, রিজভী পরিবহনের একটি বাস ঢাকা থেকে বগুড়া যাচ্ছিল। পথিমধ্যে মীর্জাপুর আমতলা নামক স্থানে একটি ট্রাক পিছন থেকে রিজভী পরিবহনের বাসটিকে ধাক্কা দেয়। বাসটি অপর একটি বালুর ট্রাককে ধাক্কা দিলে দুই বালুর ট্রাকের মধ্যে চাপা পড়ে ২ জন ঘটনাস্থলেই নিহত হন এবং অপর দুইজন গুরুতর আহত হন। হতাহতরা পেশায় ট্রাকের চালকও হেলপার। তারা মহাসড়কের কাজে ট্রাক থেকে বালু আনলোড করে ট্রাকের পিছনে দাঁড়িয়ে গল্প করছিলেন।

স্থানীয় লোকজন রিজভী পরিবহনের বাসটি আটক করে। ফায়ার সার্ভিস খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে।

শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন বলেন, দুইজনের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আহত জাকির হোসেন (২৬) ও সৈকত হোসেনকে (২২) উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়া হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD