বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

‘বঙ্গবন্ধু দেশের মাটি ও মানুষকে ভালোবাসতে শিখিয়ে গেছেন’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২০

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বঙ্গবন্ধু আজীবন বাঙালি জাতির মুক্তির জন্য সংগ্রাম করেছেন। মাত্র সাড়ে তিন বছরেই সদ্যঃস্বাধীন বাংলাদেশের উন্নয়নে অনেক কিছু করে গেছেন। বঙ্গবন্ধু আমাদেরকে দেশের মাটি ও মানুষকে ভালোবাসতে শিখিয়ে গেছেন। আমরা যদি তাঁর আদর্শ ও চেতনা বাস্তবায়নে আত্মনিয়োগ করি, তাহলেই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে।

আজ শনিবার জাতীয় শোক দিবস এবং জাতির পিতার ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকেলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে অনলাইনে আলোচনাসভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন। সভার শুরুতে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে একটি সংক্ষিপ্ত ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

সভার অতিথি বক্তা ড. নাসরীন আহমদ বলেন, বঙ্গবন্ধুর চরিত্রে মেকি কোনো কিছু ছিল না। তিনি যা ভাবতেন তাই করতেন। বাঙালি জাতির মুক্তির জন্য তিনি জীবনের অধিকাংশ সময় জেলে কাটিয়েছেন। কিন্তু বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে আপস করেননি। তিনি সবাইকে জাতির পিতার আদর্শ ও মূল্যবোধকে নিজেদের মধ্যে ধারণ করার আহ্বান জানান।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু সারাজীবন ত্যাগের রাজনীতি বিশ্বাস করতেন। এ ছাড়া তিনি বঙ্গবন্ধুর পরিবারের সাথে তাঁর পরিবারের ঘনিষ্ঠতা উল্লেখ করে বঙ্গবন্ধুর সাথে বিভিন্ন স্মৃতিবিজড়িত ঘটনা এবং ১৫ আগস্ট কালরাত্রিতে ঘটে যাওয়া বর্বরোচিত হত্যাকাণ্ডের পর ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার বর্ণনা দেন।

সভায় লে. কর্নেল সাজ্জাদ আলী জহির বলেন, বঙ্গবন্ধু আমাদের একটি স্বাধীন দেশ দিয়ে গেছেন। আর দিয়ে গেছেন তাঁর কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাঁর অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য তথা দেশের উন্নয়নের জন্য। তিনি বক্তৃতায় অন্যায়ের বিরুদ্ধে বঙ্গবন্ধুর অমিত সাহসিকতার কথা উল্লেখ করেন।

মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনের সভাপতিত্বে ও সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান বেগম শামছুন নাহার, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. সামসুল আলম, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, বোয়েসেল এর ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল হাসান বাদল, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শহীদুল আলম এনডিসি, কাতারস্থ শ্রম কল্যাণ উইং এর কাউন্সেলর ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান প্রমুখ।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD