শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

বদলে গেছে বিপিএল প্লে-অফের সূচি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর শেষের দেড়গোড়ায়। চট্টগ্রামে চলছে বিপিএলের তৃতীয় অধ্যায়। এর মধ্যে পরিবর্তন হয়েছে প্লে-অফের সূচি। রাখা হয়েছে রিজার্ভ ডে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগ সূচি পরিবর্তন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। আগের সূচি অনুযায়ী ফাইনাল হবে ১ মার্চ, তবে কোয়ালিফায়ার ও এলিমেনেটর ম্যাচের সুচিতে পরিবর্তন এসেছে।

পূর্বের সূচি অনুযায়ী প্রথম কোয়ালিফায়ার ও এলিমেনেটর ম্যাচ হওয়ার কথা ছিল ২৫ ফেব্রুয়ারি, তার পরিবর্তে খেলা হবে ২৬ ফেব্রুয়ারি। আর ২৭ ফেব্রুয়ারি রিজার্ভ ডে। পরদিন ২৮ ফেব্রুয়ারি হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। এটিও একদিন পিছিয়েছে।

জাতীয় নির্বাচনের কারণে এবারের বিপিএল শুরু হয় ১৯ জানুয়ারি থেকে। ঢাকা-সিলেট-ঢাকা-চট্টগ্রাম হয়ে বিপিএলের শেষ রোমাঞ্চ হবে আবার ঢাকায়। এখন পর্যন্ত টুর্নামেন্টের শীর্ষ ৫টি দল রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ফরচুন বরিশাল, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স।

প্লে অফ নিশ্চিত হয়ে গেছে রংপুরের, তারা আছে সবার উপরে। দ্বিতীয় অবস্থানে থাকা কুমিল্লারও এক প্রকার নিশ্চিত। আর দুই স্থানের জন্য লড়াই করবে বরিশাল, চট্টগ্রাম ও খুলনা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD