শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বনানীতে পিকআপ ভ্যানকে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ১

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

রাজধানীর বনানী সেতু ভবনের সামনে কাভার্ড ভ্যানের ধাক্কায় পিকআপ ভ্যানে থাকা ইসমাইল হোসেন নামের এক দোকান কর্মচারী নিহত হয়েছেন।

দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালক মাকসুদ ও ইসমাইলের সঙ্গী জনি (৩০) আহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাইলের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ থানায়। তিনি দুই ছেলের জনক। রাজধানীর ধোলাইখালের একটি মোটরপার্টসের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন তিনি।

জানা গেছে, বনানী সেতু ভবনের সামনে একটি পিকআপ ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় একটি কাভার্ড ভ্যান। এতে ওই পিকআপ ভ্যানের পেছনে থাকা দুইজন গুরুতর আহত হন। তাঁদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ভোর সাড়ে ৫টার দিকে ইসমাইলকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী জনি বলেন, আমরা দুইজন ধোলাইখালের একটি মোটরপার্টসের দোকানে কাজ করি। আমরা পিকআপের পেছনে করে বিমানবন্দরের দিকে যাচ্ছিলাম। এসময় বনানী সেতু ভবনের সামনে আসার পরপরই পেছন দিক থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে আমরা দুইজন আহত হই। পরে ইসমাইলকে ঢাকা মেডিক্যালে নেওয়া হলে সেখানে চিকিৎসক তাকে ভোরে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD