শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বন্ধ হওয়ার কারণ জানালো ফেসবুক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও এর মালিকানাধীন ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের সেবা পুনরায় চালু হয়েছে। টানা ৬ ঘণ্টা বন্ধ থাকার পর চালু হয় এ যোগাযোগ মাধ্যমগুলো। এ অবস্থায় ফেসবুক কর্তৃপক্ষ সমস্যার কারণ জানিয়েছে। রাউটারগুলোতে ত্রুটিপূর্ণ কনফিগারেশন পরিবর্তনকেই সমস্যার মূল কারণ বলে দাবি করছে তারা।

এক পোস্টে ফেসবুক জানিয়েছে, সমস্যার সমাধান করতে গিয়ে আমাদের ইঞ্জিনিয়ারিং দল জানতে পেরেছে যে, ব্যাকবোন রাউটারে কনফিগারেশন পরিবর্তনের কারণে এমনটি হয়েছে, যা আমাদের ডেটা সেন্টারের মধ্যে নেটওয়ার্ক ট্র্যাফিকের সমন্বয় করে। এই সংকটে ৬ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছে ফেসবুকের। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৫১ হাজার ৪১২ কোটি টাকারও বেশি। এছাড়া পুজি বাজারেও ক্ষতির মুখে পড়তে হয়েছে প্রতিষ্ঠানটিকে।

এর আগে, গতকাল সোমবার রাত ১০টার পর থেকে হঠাৎ করে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশ থেকে মোবাইল ও কম্পিউটারের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ প্রবেশ করা যাচ্ছিলো না। ব্যবহারকারীরা ফেসবুকে প্রবেশের পর এরর বা ব্রাউজার কানেক্ট হচ্ছে না বলে তাদের ডিভাইসের পর্দায় ভেসে ওঠে। পরবর্তীতে সাড়ে ৪টার পরে সাইটগুলো ফিরে আসতে শুরু করে।

এ সমস্যা সমাধানের পর সবার কাছে ক্ষমা চান মার্ক জাকারবার্গ। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার এখন আবার ফিরে এসেছে। আজকের এই সমস্যার জন্য আমি দুখিত। আমি জানি যে আপনি আমাদের যত্নশীল ব্যক্তিদের সঙ্গে সংযুক্ত থাকার জন্য আমাদের পরিষেবার উপর কতটা নির্ভর করেন।

সূত্র: বিবিসি।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD