রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

বরগুনায় ‘ভুয়া উপসচিব’ আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২০

বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ে এসে শনিবার দুপুরে দুলাল নামে এক প্রতারক নিজেকে জ্বালানি মন্ত্রণালয়ের উপসচিব পরিচয় দেন এবং একটি মামলার তদবির করেন।

পুলিশ সুপার মো. মারুফ হোসেন তাকে সন্দেহ করে তার সম্পর্কে খোঁজ খবর নেন। একপর্যায়ে পুলিশ সুপার কার্যালয় থেকে সটকে পড়ার চেষ্টাকালে পুলিশ তাকে আটক করে।

দুলাল এর আসল নাম মোঃ সাইফুল্লাহ মাহমুদ দুলাল, বাবা প্রয়াত সুলতান হাওলাদার, গ্রাম দক্ষিণ জ্ঞানপাড়া, ৩ নং চরদুয়ানী ইউনিয়ন, ৬ নং ওয়ার্ড, উপজেলা পাথরঘাটা, জেলা বরগুনা। প্রতারক দুলাল এর বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD