শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বরিশালে ৩০৪ মণ জাটকা জব্দসহ আটক ৪

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ মার্চ, ২০২১

বরিশালে জাটকা বিরোধী অভিযান চালিয়ে ১২ হাজার ১৬০ কেজি জাটকা জব্দসহ ৪ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি জাটকা বহনকারী অন্তরা নামের একটি যাত্রীবাহী বাসসহ ১ টি মিনি পিকআপ আটক করা হয়।

রোববার (১৪ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত।

তিনি জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৩ মার্চ) দিবাগত রাতে বরিশাল নগরের রুপাতলীস্থ শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে এ অভিযান চালানো হয়।

পরে জব্দ জাটকাসহ আটককৃতদেনর তাদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ দস্তেগীরের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ দস্তেগীর জানান, জব্দ জাটকাগুলো স্থানীয় বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও দুস্থ ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয়।

এছাড়া আটক ৪ ব্যক্তিকে বিভিন্ন পরিমাণে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD