বরিশালে তিন লাখ টাকার জাল নোটসহ হাবিবুর রহমান হাবিব (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক হাবিবুর রহমান পটুয়াখালী জেলার মোতালেব মোল্লার ছেলে।
রোববার (১০ জানুয়ারি) দুপুরে নগরীর মহাশ্মশানের পাশ থেকে তাকে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আজিমুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাবিবকে আটক করা হয়।
আটকের পর তার কাছ থেকে দুইটি কাগজের প্যাকেটের মধ্য থেকে ১ হাজার টাকার দুইটি এবং ৫ শত টাকার দুইটি বান্ডেল উদ্ধার করা হয়। এতে তিন লাখ টাকার জাল নোট রয়েছে। হাবিবের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এই ওসি।
লাইটনিউজ