শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বরিশাল বিভাগে এক দিনে ২২ জনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১

করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে আরও ২২ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (১২ জুলাই) সকালে বরিশাল শের-ই বাংলা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. এস এম মনিরুজ্জামান ও বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব গাঙ্গুলি রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, ১১ জুলাই সকাল ৮টা থেকে ১২ জুলাই সকাল ৮টা পর্যন্ত মোট ২২ জন মারা যান।

ডা. এস এম মনিরুজ্জামান বলেন, গত ২৪ ঘণ্টায় শের-ই বাংলা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জনের মৃত্যু হয়। সকলেই করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন। গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে এই হাসপাতালে ৪৭ জন ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৩০৭ জন। এর মধ্যে করোনায় আক্রান্ত ৮৬ জন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে করোনা উপসর্গ নিয়ে মোট ২২ জন রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ১৯ জন, ঝালকাঠীসহ অন্যান্য জেলায় আরও ৩ জন মারা গেছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ১৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬৪.৩৬ ভাগ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD