শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বসতঘরে আগুন, প্রাণ গেল বৃদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২

চাঁদপুরের ফরিদগঞ্জে বসতঘরে আগুনে পুড়ে বেলি বেগম (৭০) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর রাতে উপজেলার চরদুঃখীয়া পূর্ব ইউনিয়নের পশ্চিম সন্তোষপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোর রাতে বসতঘরে দাউ দাউ আগুন দেখে তারা। এসময় বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে।

আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও বসতঘরের ভেতরে থাকা বৃদ্ধা বেলি বেগমকে বাঁচাতে পারেনি তারা। খোঁজ নিয়ে জানা গেছে, বেলি বেগম তার ঘরের ভেতর থেকে তালা মেরে ঘুমাতেন। যার কারণে তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
নিহত বেলি বেগমের ছোট বোন মনি বেগম বলেন, আমার বোন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে (পিজি) হাসপাতালে আয়া পদে কাজ করতেন। স্বামী সাজ্জাদ হোসেন ২০০৮ সালে মারা যান। তারপর গত প্রায় আড়াই বছর যাবৎ বাবার বাড়িতে একাই থাকেন বেলি বেগম।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, আগুন লাগার সংবাদ পেয়ে পাশের হাইমচর উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। কি কারণে আগুন লেগেছে, পুলিশ তা তদন্ত করছে।

আগুন লাগার বিষয়ে হাইমচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওহীদুল ইসলামের ধারণা, এলপিজি গ্যাস সিলিন্ডার থেকে হয়তো আগুন লাগতে পারে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD