মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

বহিরাগতকে কোয়ারিন্টিনে থাকতে বলায় হামলার স্বীকার স্কুলছাত্র

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক : গোপালগঞ্জের কোটালীপাড়ায় করোনা আতংকের মধ্যে অন্য জেলা থেকে এসে এলাকায় অবাধে ঘোরাফেরা না করে হোম কোয়ারেন্টাইন পালন করতে বলায় প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্রসহ ৪ জন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে সম্প্রতি উপজেলার বুরুয়াবাড়ি গ্রামে।

স্থানীয়রা জানায় বুরুয়া বাড়ি গ্রামের ঠান্ডা হাওলাদারের ছেলে সুমন হাওলাদার কয়েকদিন আগে চট্রগ্রাম থেকে বাড়িতে এসে এলাকার বাজার ও রাস্তাঘাটে অবাধে চলাফেরা করছিল। এসময় এলাকাবাসী তাকে সরকারের নির্দেশনা অনুযায়ী নিজ বাড়িতে ১৪ দিন হোম কোয়ারেন্টাইন পালন করার কথা বলেন, কিন্তু সুমন এলাকাবাসীর নির্দেশ অমান্য করে পুনরায় এলাকায় ঘোরাঘুরি করতে থাকেন। এরপর এলাকাবাসী বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে তারা এসে তাকে নিজ বাড়িতে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন পালন করতে বাধ্য করেন।

পরেরদিন সুমনের পরিবারের লোকজন এলাকাবাসীর উপর ক্ষিপ্ত হয়ে বিভিন্ন জনকে দোষারোপ করতে থাকেন এবং পার্শ্ববর্তী আবুবকর হাওলাদারের বাড়ির পাশে গিয়ে সুমনের বাবা ঠান্ডা হাওলাদার কথা কাটাকাটি করে তার অনুসারি ফায়েক হাওলাদার,ছগির হাওলাদার,রহিম হাওলাদার,সিরাজ হাওলাদার,সাইফুল হাওলাদারকে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়।এসময় আবুবকর হাওলাদারের ছেলে শশীকর শহীদ সৃতি মহাবিদ্যালয়ের এইচ এস সি দ্বিতীয় বর্ষের ছাত্র তানভীর হাওলাদার (১৮),ডগলাস মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্র তামিম হাওলাদার (১১) ও হায়দার আলী হাওলাদার (৪০) গুরুতর আহত হয়। অপরদিকে তাদের ঠেকাতে এলে সিরাজ হাওলাদার (৩৮) নামে আরেকজন আহত হয়।

স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার কথা বলায় এখনও কোন মামলা হয়নি। তবে আহতদের পরিবারকে এখনও বিভিন্ন হুমকির সম্মুখীন হতে হচ্ছে।

লাইট নিউজ/ফামুরা

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD