বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

‘বাংলাদেশকে পেস আক্রমণ দিয়ে পরাস্ত করতে চাই’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : শ্রীলংকার প্রধান নির্বাচক ও টিম ম্যানেজার অশান্ত ডি মেলে বলেছেন, আমাদের স্পিন আক্রমণ আগের মতো আর কার্যকর নয়। এখন পেস আক্রমণ আমাদের শক্তি। আবার বাংলাদেশ দলে বেশ কয়েকজন ভালো স্পিনার রয়েছে। নিজেদের মাঠে আমরা তাই পেস আক্রমণ ব্যবহার করব। নিজেদের শক্তির ওপর আস্থা রাখাই হবে শ্রেয়।

তিনি আরও বলেছেন, বাংলাদেশকে আমরা পেস আক্রমণ দিয়ে পরাস্ত করতে চাই। যেটা তিনি বলেননি সেটা হল এই যে, শ্রীলংকার স্পিন আক্রমণে আগের সেই ধার নেই। ৩৮ বছরের দিলরুয়ান পেরেরা ছাড়া লংকানদের আর কোনো বিশেষজ্ঞ স্পিনার নেই।

এ পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে ২০ টেস্টের ১৬টিতে জিতেছে শ্রীলংকা। কাগজে-কলমে এবারও স্বাগতিকরা এগিয়ে। তা সত্ত্বেও সফরকারীদের হালকাভাবে নিতে নারাজ তারা। ২০১৭ সালে শ্রীলংকায় বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ জেতার পর স্বাগতিক দলের কোচ গ্রায়েম ফোর্ড চাকরি হারিয়েছিলেন।

ডি মেলের কথায়, পেস আক্রমণ দিয়ে তাদের হার মানাব, এটাই আমাদের একমাত্র ভাবনা। নিশ্চিতভাবে নির্ভর করব না স্পিনের ওপর। বাংলাদেশ দলের স্পিন আক্রমণ খুবই ভালো। আর আমাদের রয়েছে একঝাঁক দারুণ ফাস্ট বোলার। তাই নিজেদের শক্তির ওপর আস্থা রাখাই হবে বুদ্ধিমানের কাজ।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD