সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু শিগগির শেষ হবে যুদ্ধ, কমবে তেলের দাম: ট্রাম্প আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ

বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধের সিদ্ধান্ত সাময়িক : ওমান দূতাবাস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

শ্রমবাজারে শৃঙ্খলা আনতে বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া বন্ধের বিষয়টি সাময়িক বলে জানিয়েছে ওমান দূতাবাস। এ সিদ্ধান্ত অন্য দেশগুলোর ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। আজ বৃহস্পতিবার ঢাকায় ওমান দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ওমান গত ৩১ অক্টোবর বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধের ঘোষণা দেয়।

এর পেছনে রাজনৈতিক বিষয় নেই উল্লেখ করে দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদান স্থগিত সংক্রান্ত রাজকীয় ওমান পুলিশের ঘোষণার মূল বিষয় হলো বিদেশিদের জন্য ওমানের শ্রমবাজার পর্যালোচনা করা। এটি সার্বিক সমীক্ষার অংশ। ওমানের শ্রমবাজারের চাহিদা ও স্থিতিশীলতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার লক্ষ্যে এটি করা হয়েছে। ওমানের বর্তমান শ্রম আইন অনুসারে শ্রমিক ও নিয়োগকর্তা উভয়ের অধিকার নিশ্চিত করার উদ্দেশ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওমান দূতাবাস জানায়, ভিসা প্রদান স্থগিত করার সিদ্ধান্তটি অন্যান্য দেশের নাগরিকদের ক্ষেত্রেও সমানভাবে কার্যকর করা হয়েছে। পর্যালোচনা দ্রুত শেষ করে আবারও ভিসা চালু করার চেষ্টা চলছে।

ওমান দূতাবাস আরো জানায়, ওমানের উন্নয়ন কর্মকাণ্ডে ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বাংলাদেশি শ্রমিকদের অসামান্য অবদানের কথা ওমান অত্যন্ত শ্রদ্ধা ও প্রশংসার সঙ্গে স্মরণ করে। বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় ও পারস্পরিক অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক জোরদার করতে ওমান সবসময় আগ্রহী।

ওমান দূতাবাস বলেছে, ভিসা সাময়িকভাবে বন্ধের পেছনে কোনো রাজনীতি নেই। বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে ওমান সম্মান করে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD