শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাংলাদেশের প্রশংসায় বাবর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

প্রথম টেস্টে বাংলাদেশকে হারিয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারী পাকিস্তান ক্রিকেট দল। আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৮ উইকেটে জয় পেয়েছে পাকিস্তান। ম্যাচ শেষে নিজের দলের পাশাপাশি বাংলাদেশ দলেরও প্রসংশা করেছেন বাবর আজম।

পাক দলপতি বলেন, ‘বাংলাদেশ প্রথম ইনিংসে যেভাবে খেলেছে তা সত্যিই দারুণ ছিল। এরপর শাহিন ও হাসান ছিলেন দুর্দান্ত। এটাই হচ্ছে টেস্ট ক্রিকেটের আসল সৌন্দর্য। এখানে ঘুরে দাঁড়ানোর জন্য রাস্তা খোলা থাকে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের বিপক্ষে খেলতে নামার আগে প্রস্তুতির জন্য বেশি সময় পাননি বাবর আজমরা। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা টেস্টের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাইনি, কিন্তু আমরা আমাদের সেরাটা দিয়েছি।’

অভিষিক্ত আব্দুল্লাহ শফিক ও ম্যাচসেরা আবিদ আলী সম্পর্কে বাবর বলেন, ‘যেভাবে আব্দুল্লাহ শফিক ব্যাটিং ইনিংস গড়েছে আমি সন্তুষ্ট। আবিদ আলী ছিল দুর্দান্ত, তার রানে দল কঠিন অবস্থা থেকে ফিরেছে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD