শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাংলাদেশের বিপক্ষে টেস্টে নেই রশিদ খান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জুন, ২০২৩

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট সিরিজের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ওই সিরিজে নেই লেগ স্পিনার রশিদ খান। টেস্টে আফগানদের নেতৃত্ব দেবেন হাসমতুল্লাহ শাহেদি।
এসিবি নিজেদের ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির টেস্ট দলে আছেন আব্দুল মালিক, নাসির জামাল, বাহির শাহ মাহবুব ও ইব্রাহিম আব্দুর রহমানজাই। এছাড়া চারজনকে রিজার্ভ রাখা হয়েছে।
লম্বা আইপিএল মৌসুম পার করা রশিদ খান ইনজুরিতে ছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডের প্রথম দুটি খেলতে পারেননি তিনি। শেষ ওয়ানডে ম্যাচে খেললেও তার টেস্ট খেলার মতো ফিটনেস নিয়ে প্রশ্ন থাকায় দলের বাইরে রাখা হয়েছে।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৪ জুন একমাত্র টেস্টটি খেলতে নামবে দুই দল। দুই টেস্টের সিরিজ হওয়ার কথা থাকলেও দুই বোর্ড আলোচনা করে টেস্ট একটি কমিয়ে ফেলেছে।

আফগানিস্তানের টেস্ট দল: হাসমতুল্লাহ শাহেদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, নাসির জামাল, রহমত শাহ, বাহির শাহ মাহবুব, আফসার জাজাই, ইকরাম আলী খিল, কারিম জানাত, জাহির খান পাকতিন, হামজা হটাক, ইজহারুল্লাহ হক নাভিদ, ইব্রাহিম আব্দুর রহমানজাই, ইয়ামিন আহমেদজাই, নিজাত মাসুদ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD