শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব নিচ্ছেন জেমি সিডন্স

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১

বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল। টাইগারদের ব্যাটিং কোচ হতে যাচ্ছেন জেমি সিডন্স। অবশেষে সেই গুঞ্জনটাই সত্যি হতে যাচ্ছে। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শক হতে যাচ্ছেন অস্ট্রেলিয়ান এ ক্রিকেট গুরু। বোর্ড সভা শেষে আজ শুক্রবার, ২৪ ডিসেম্বর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন খবরটি নিশ্চিত করেন।

বাংলাদেশের ক্রিকেটে জেমি সিডন্স নতুন মুখ নয়। এর আগেও দেশের ক্রিকেটারদের নিয়ে কাজ করেছেন তিনি। ছিলেন টাইগারদের প্রধান কোচ। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ শেষে দায়িত্ব ছেড়ে দেন। তবে সব কিছু ঠিক-ঠাক থাকলে আগামী ফেব্রুয়ারিতে লাল-সবুজের দলে যুক্ত হচ্ছেন সিডন্স।

তবে সিডন্স কোন দলের দায়িত্ব পাবেন জাতীয় দল, এইচপি, নারী দল নাকি অনূর্ধ্ব-১৯ দলের সেটা এখনো নিশ্চিত হয়নি। সিডন্সকে নিয়ে বোর্ড সভাপতি বলেন, ‘তাকে আমরা ব্যাটিং কনসালটেন্ট হিসেবে নিয়োগ দিচ্ছি। কোথায় করবে, কি করবে সেটা এখনও ফাইনাল করা হয় নাই, আশা করছি ফেব্রুয়ারীতেই হয়ত বা সব কিছু ঠিক থাকলে সে আমাদের এখানে ব্যাটিং কনসালটেন্ট হিসেবে জয়েন করবে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD