শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাংলাদেশ টেস্ট দলে পাঁচ পেসার!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা হয়েছে। ১৭ সদস্যের এই দলে তেমন কোন চমক নেই। টেস্ট দলে প্রথমবারের মতো নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছেন পেসার হাসান মাহমুদ ও মিডলঅর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলী। আর নিষেধাজ্ঞার পর এই সিরিজ দিয়ে টেস্ট দলে ফিরছেন সাকিব আল হাসান।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন সাকিব। তবে সেই ইনজুরি তার কেটে গেছে। শনিবার, চট্টগ্রামের দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন তিনি। তাকে রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পুরো শক্তির বাংলাদেশ টেস্ট দল ঘোষণা করেছেন নির্বাচকরা।

১৭ সদস্যের এই টেস্ট দলে পাঁচজন পেসার আছেন। তবে চট্টগ্রাম ও ঢাকার উইকেট বিবেচনায় নিলে নিশ্চিতভাবে এই দুই টেস্টে স্পিন নির্ভর বোলিং একাদশই গঠন করবে বাংলাদেশ।

এই পাঁচ পেসাররা হলেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, হাসান মাহমুদ ও এবাদত হোসেন। স্পিন তালিকায় থাকছেন তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান ও সাকিব আল হাসান।

দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ৩ ফেব্রুয়ারি, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।

টেস্ট সিরিজে বাংলাদেশ দল: মমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, ইয়াসির আলী, সাইফ হাসান, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহী, এবাদত হোসেন ও হাসান মাহমুদ।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD