শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

বাংলাদেশ থেকে ১২ হাজার কর্মী নেবে সিঙ্গাপুর ও রুমানিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার : সিঙ্গাপুর ও রুমানিয়া শিগগিরই ১২ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগ দেবে। এর মধ্যে সিঙ্গাপুর একাই নিয়োগ দেবে ১০ হাজার। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গত সোমবার সাংবাদিকদের এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, জনশক্তি প্রেরণে এটি নতুন সুযোগ। আর এটি আমাদের জন্য সুসংবাদ।
তিনি বলেন, বাংলাদেশ সম্প্রতি রুমানিয়ায় মিশন খুলেছে। ওই দেশটিতে কয়েকটি ধাপে প্রায় দুই হাজার বাংলাদেশি কর্মী নিয়োগ পেয়েছে। তারা আরো দুই হাজার বাংলাদেশি কর্মী নিয়োগ করবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, রুমানিয়া কর্তৃপক্ষ তাদের দেশে হালাল মাংস প্রক্রিয়াকরণ ইউনিটগুলোতে বাংলাদেশিদের নিয়োগ দেবে। রুমানিয়া অন্য দেশগুলোতে হালাল মাংস রপ্তানি করে থাকে।
তিনি বলেন, বিদেশে বাংলাদেশি কর্মীদের ওপর নেতিবাচক প্রভাব নিয়ে সরকার উদ্বিগ্ন ছিল। তবে পরিস্থিতি এখন ইতিবাচক রূপ নিচ্ছে। বিদেশে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে সরকার বিভিন্নভাবে কাজ করছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD