শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
কক্সবাজারে ১৪৪ ধারা জারি থাইল্যান্ডের ভিসানীতিতে পরিবর্তন: বাংলাদেশিদের জন্য কী জানা জরুরি? ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ এক এনআইডিতে মিলবে ৫ রিকশার নিবন্ধন, আবেদন করবেন যেভাবে ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু হচ্ছে না নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা, জোট ছাড়ার ঘোষণা কট্টরপন্থি ইহুদি দলের এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় পেল বাংলাদেশ ৪ দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ দুই ভাইয়ের চালচলনে গ্রামবাসীর সন্দেহ, বাড়ির মেঝের নিচে মিলল কোটি-কোটি টাকা

‘বাংলাদেশ দলের অধিনায়কত্ব করা অনেক কঠিন’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫

চলতি মাসেই বাংলাদেশের দুটি সিরিজ খেলার কথা রয়েছে। আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে সব মিলিয়ে ৭টি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। আর এই দুই সিরিজের জন্য ইতোমধ্যে দল ঘোষণাও করেছে বিসিবি।

স্কোয়াডে সুযোগ হয়নি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। আজ (রোববার) মিরপুরে দলীয় অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে আসেন টাইগার কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সেখানে মিরাজের না থাকা নিয়ে কথা বলেছেন তিনি।

সালাউদ্দিন বলেন, ‘মিরাজ বিশ্বের ওয়ান অব দ্য বেস্ট অলরাউন্ডার। সে যদি খেলতে পারত আমাদের জন্য ভালো হতো। সে বিপিএলে ভালো পারফর্ম করেছে। কিছু কিছু কম্বিনেশনের কারণে কিন্তু সেরা খেলোয়াড়কে আপনার বাইরে রাখতে হচ্ছে।’

পরে লিটন দাসকে নিয়ে বলতে গিয়ে সাকিবের উদাহরণও টানেন সালাউদ্দিন, ‘লিটনকে আমরা সবাই একটু অন্যভাবে দেখি কথা কম বলে আপনাদের সাথে হয়তো কথা কম বলে। কিন্তু যারা কাছে থেকে মিশে না তারা হয়তো ভুল ধারণা করে। যে ভুল ধারণা আপনাদের সাকিবের প্রতিও ছিল। বাইরে থেকে মনে হবে যে অনেক কিছু তারা ঠিকমতো করে না। কিন্তু একজন টিমমেট হিসেবে তার যতটুকু করার তার থেকে বেশি করে।’

সালাউদ্দিন মন্তব্য করেন বাংলাদেশ দলের অধিনায়কত্ব করা মোটেও সহজ কাজ না, ‘এটা আমাদের মানতে হবে বাংলাদেশ টিমের অধিনায়কত্ব করা বাইরে থেকে অনেকে মনে করতে পারে অনেক সহজ। এটা কিন্তু অনেক সহজ কাজ না, এটা অনেক কঠিন কাজ।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD