বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

বাংলামোটরে বাসচাপায় মোটরসাইকেল আরোহীসহ নিহত ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০

রাজধানীর বাংলামোটরে বিহঙ্গ বাসের চাপায় মোটরসাইকেল আরোহীসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।

বৃহস্পতিবার (৩ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত বা আহতের পরিচয় জানা যায়নি।

শাহবাগ থানার এসআই আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর পরই বাসটিকে জব্দ করেছে পুলিশ। মরদেহ ঢামেকে পাঠানে হয়েছে।

জানা যায়, নিহতদের মধ্যে একজন মোটরসাইকেল চালক এবং অপরজন একজন রিকশাচালক। অপর আহত ব্যক্তি পথচারী ছিলেন।

দুর্ঘটনার কারণে মগবাজার থেকে ফার্মগেটের দিকে যাওয়ার রাস্তাটি বন্ধ রয়েছে। পুলিশ রাস্তার লোকজন সরিয়ে চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD